শ্রীবরদীতে ভারতীয় পণ্য উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণঝোরা সীমান্ত থেকে চোরাইপথে আনা বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ওই পণ্যগুলো উদ্ধার করে। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ৫৬ বস্তা সুপারি, চার বস্তা আদা ও দুই প্যাকেট গরুর চামড়া।বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার দিকে একদল চোরাচালানি ভারতের মেঘালয় রাজ্য থেকে ওই পণ্য নিয়ে কর্ণঝোরা সীমান্ত এলাকায় আসে। এ সময় বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে ওই পণ্যগুলো উদ্ধার করে।