শ্রীবরদীতে স্কুলছাত্রী ধর্ষণের প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের চৈতাজানী গ্রামের মেধাবী স্কুলছাত্রীর ধর্ষণের ঘটনার মামলার প্রধান আসামি মো. শাহজামাল ওরফে শাহ আলমকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ছয়টার দিকে ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী রাংটিয়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।শাহজামাল শ্রীবরদী উপজেলার চৈতাজানী গ্রামের মো. মতিউর রহমানের ছেলে। তিনি এ বছর শেরপুর সদর উপজেলার কুমরী তেঘরিয়া মাদ্রাসা থেকে আলীম পরীক্ষা দিয়েছেন।শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ধর্ষণের ঘটনার পর প্রধান আসামি শাহজামাল এলাকা ছেড়ে পালিয়ে যান। ঘটনার ব্যাপারে স্কুলছাত্রীটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শ্রীবরদী থানায় মামলা করলে শাহজামালকে গ্রেপ্তারের জন্য পুলিশের একটি বিশেষ দল গঠন করা হয়।শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাছিনুর রহমান বলেন, শাহজামাল বর্তমানে শ্রীবরদী থানা পুলিশের হেফাজতে রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদের পর আজ শনিবার আদালতে সোপর্দ করা হবে। ধর্ষণের ঘটনার ব্যাপারে ধর্ষিতা স্কুলছাত্রীটি ইতিমধ্যে শেরপুরের বিচারিক হাকিমের আদালতে জবানবন্দি দিয়েছে।গত ২০ জুন ওই স্কুলছাত্রীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ধর্ষণ করেন শ্রীবরদী উপজেলার চৈতাজানী গ্রামের মো. শাহজামাল। পরে মাথা ন্যাড়া করে তিন দিন পর মেয়েটিকে তার বাড়িতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পুলিশ ইতিমধ্যে মামলার এজাহারভুক্ত চার আসামি এবং এজাহারবহির্ভূত পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে।