শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদীতে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ী মো. ইমরান হাসান (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দুর্ঘটনার ছয় দিন পর গতকাল শনিবার তিনি মারা যান।
ইমরান উপজেলার তাতিহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. আবদুল হালিমের ছেলে। গতকাল সন্ধ্যায় জানাজা শেষে উপজেলার ভটপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৪ জানুয়ারি সকালে ইমরান হাসান ভটপুর গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে শেরপুর জেলা সদরে যাচ্ছিলেন। পথে শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল উল্টে রাস্তায় পড়ে গেলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তাতিহাটি ইউপির বর্তমান চেয়ারম্যান মো. আসাদুল্লাহ রাত সাড়ে আটটায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইমরান হাসানের মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।