শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির শ্রীমঙ্গল উপজেলা ও পৌর শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার রাতে দুই আহ্বায়ক কমিটির অনুমোদন করেছেন জেলা কমিটির সভাপতি এম নাসের রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, মো. মুজিবুর রহমান চৌধুরীকে আহ্বায়ক ও মো. ইদ্রিছ আলীকে সদস্যসচিব করে ৫১ সদস্যের উপজেলা কমিটি এবং সরফরাজ আলীকে আহ্বায়ক ও মোছাব্বির আলীকে সদস্যসচিব করে ৪১ সদস্যের পৌর কমিটি গঠন করা হয়েছে। মো. ইদ্রিছ আলী গতকাল শনিবার প্রথম আলোকে জানান, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব (দপ্তর) রুহুল কবির রিজভী গত ২৯ জুন শ্রীমঙ্গল উপজেলা ও পৌর কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের জন্য জেলা কমিটির সভাপতি এম নাসের রহমানকে দায়িত্ব প্রদান করেছিলেন।