শ্রীমঙ্গল থেকে মির্জাপুর হয়ে শমসেরগঞ্জ পর্যন্ত বাস সার্ভিস ফের চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল-মির্জাপুর-শমসেরগঞ্জ রুটে গতকাল রোববার থেকে বাস সার্ভিস আবারো চালু হয়েছে। এর আগে সিএনজিচালিত অটোরিকশা ও পরিবহন শ্রমিকদের সঙ্গে বিরোধের কারণে ওই রুটে প্রায় আড়াই বছর বাস চলাচল বন্ধ ছিল। গতকাল বেলা ১১টার দিকে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের হবিগঞ্জ সড়কে বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মনির।