শ্রীমঙ্গল স্টেশনে ২৭৩ জনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ের শ্রীমঙ্গল স্টেশনে এক সপ্তাহের বিশেষ টিকিট যাচাই (চেকিং) অভিযান গতকাল শনিবার শেষ হয়েছে। এ সময় বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার অপরাধে ২৭৩ জনকে ৯৫ হাজার ৩৫ টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে ১৯ অক্টোবর থেকে রেলের ঢাকা বিভাগের ময়মনসিংহ, জয়দেবপুর এবং শ্রীমঙ্গল স্টেশনে বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে বিশেষ টিকিট যাচাই অভিযান শুরু হয়। ট্রেনের চলন্ত এবং স্টেশনে থামা অবস্থায় এই অভিযান চালানো হয়। শুধু শ্রীমঙ্গল স্টেশন থেকেই এক সপ্তাহে টিকিট না করে ট্রেনে ওঠা ২৭৩ জন যাত্রীর কাছ থেকে এক লাখ ৯০ হাজার ৬৯ টাকা আদায় করা হয়েছে। এর মধ্যে অর্ধেক জরিমানা ও বাকি অর্ধেক ভাড়া হিসেবে আদায় করা হয়।
রেলওয়ের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা-১ (ঢাকা) আবু সাইদ আহমেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, টিকিটধারী যাত্রীদের স্বচ্ছন্দে ভ্রমণ নিশ্চিত এবং বিনা টিকিটে ভ্রমণ নিরুৎসাহিত করার জন্যই এই অভিযান চালানো হয়েছে।