শ্রীমঙ্গলে অগ্নিকাণ্ডে ১২টি ঘর পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার শাপলাবাগ আবাসিক এলাকার পেছনে রেলওয়ের জায়গায় গড়ে তোলা কলোনিতে গত শনিবার রাতে অগ্নিকাণ্ডে ১২টি ঘর পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে মাসুদ নামের এক ব্যক্তি আহত হয়েছেন।এলাকাবাসী জানান, মো. দুলাল মিয়ার কলোনির ১২টি ঘরে ১৮টি পরিবার বসবাস করে। রাত সাড়ে আটটার দিকে একটি রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। জাতীয় সংসদের চিফ হুইপ মো. আব্দুস শহীদ শনিবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এক হাজার টাকা, একটি শাড়ি ও একটি লুঙ্গি সহায়তা দেন।