শ্রীমঙ্গলে অজগর উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ইছবপুর গ্রামের ধানখেত থেকে গতকাল সোমবার দুপুরে বড় আকারের একটি অজগরকে আহতাবস্থায় উদ্ধার করা হয়েছে। অজগরটিকে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত শ্রীমঙ্গল বন্য পশুপাখি সেবাশ্রমে চিকিৎসা দেওয়া হচ্ছে।সেবাশ্রমের পরিচালক সজল দেব জানান, ইছবপুর গ্রামের বাসিন্দা হারুনুর রশিদের কাছ থেকে মুঠোফোনে খবর পেয়ে দুপুর দুইটার দিকে তিনি অজগরটি উদ্ধার করেন। গ্রামবাসীর লাঠির আঘাতে অজগরটি আহত হয়েছে। এটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। সেবাশ্রমের প্রতিষ্ঠাতা সিতেশ রঞ্জন দেব বলেন, অজগরটি খাদ্যের সন্ধানে লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বেরিয়ে প্রায় চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইছবপুরে চলে যায়। এটি ১৪ ফুট লম্বা। ওজন প্রায় ৩৫ কেজি। তিনি জানান, সুস্থ হয়ে উঠলে অজগরটিকে লাউয়াছড়ায় ছেড়ে দেওয়া হবে।