শ্রীমঙ্গলে অজ্ঞাতপরিচয় নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পৌর সুপার মার্কেটের ছাদ থেকে গতকাল রোববার পুলিশ অজ্ঞাতপরিচয় এক নারীর (২৫) গলিত লাশ উদ্ধার করেছে। পুলিশ সূত্র জানায়, লাশটি পচে দুর্গন্ধ ছড়াতে থাকলে বিপণিবিতানের ব্যবসায়ীরা ছাদে লাশ পড়ে থাকার বিষয়টি টের পান। পরে তাঁরা থানায় খবর দেন। পুলিশ গিয়ে ছাদ থেকে লাশটি উদ্ধার করে। লাশটি বিবস্ত্র অবস্থায় পলিথিন দিয়ে ঢাকা ছিল।শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আশপাশের কেউ ওই নারীকে শনাক্ত করতে পারেনি।