শ্রীমঙ্গলে অটোরিকশাসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল শুক্রবার একটি সিএনজিচালিত অটোরিকশাসহ পুলিশ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। তাঁরা গত বৃহস্পতিবার রাতে সিলেটের বালাগঞ্জ থেকে অটোরিকশাটি ছিনতাই করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: সিলেটের বিশ্বনাথ উপজেলার পুরাতন বাজার এলাকার আনোয়ার মিয়া (২৪), নতুন সৎপুর এলাকার জাফর ইকবাল (২৫) ও একই এলাকার রফিকুল ইসলাম (৩২)।পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে অটোরিকশার মালিক সাইফুল ইসলামকে ছোরার ধরে ভয় দেখিয়ে নামিয়ে দিয়ে অটোরিকশাটি ছিনতাই করা হয়। এ সময় অটোরিকশাটি মালিক নিজে চালিয়ে মৌলভীবাজারের রাজনগরে যাচ্ছিলেন। গতকাল সকালে এলাকাবাসীর সহায়তায় শ্রীমঙ্গল পৌরসভার ধানসিঁড়ি আবাসিক এলাকা থেকে অটোরিকশাসহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অটোরিকশাটি ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। তাঁরা এটি হবিগঞ্জে নিয়ে বিক্রি করতে চেয়েছিলেন। তাঁদের বালাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।