শ্রীমঙ্গলে অপহূত মাদ্রাসার ছাত্রকে উদ্ধারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অপহরণ হওয়া এক মাদ্রাসার ছাত্রকে উদ্ধারের দাবিতে গতকাল শনিবার স্থানীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়েছে। ওই ছাত্রের বাবাও গতকাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাকে উদ্ধারের দাবি জানান।

ওই ছাত্রের নাম মোবারক হোসেন ওরফে সাব্বির (১২)। সে গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার হাফেজ বিভাগের কোরআন শিক্ষা শাখার শিক্ষার্থী এবং শ্রীমঙ্গল পৌর এলাকার ক্যাথলিক মিশন সড়কের বাসিন্দা লোকমান হোসেনের ছেলে। 

সংবাদ সম্মেলনে লোকমান হোসেন বলেন, গত ২৬ অক্টোবর সন্ধ্যায় শহরের ক্যাথলিক মিশন সড়ক থেকে সাব্বিরকে অপহরণ করা হয়। পরদিন তিনি  থানায় একটি জিডি করা হয়।