শ্রীমঙ্গলে অস্ত্রসহ গ্রেপ্তার ৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শমসেরগঞ্জ, সদর উপজেলার আথানগিরি ও কাগাবলা গ্রাম থেকে সাতজনকে ধারালো অস্ত্রসহ গতকাল রোববার গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন সনর মিয়া, রাসেল মিয়া, রফিকুল ইসলাম, শিপন মিয়া, আবদুল ওয়াহিদ, মাসুম মিয়া ও রুমন মিয়া। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী বলেন, তাঁদের কাছ থেকে পাঁচটি দা, নগদ ২৩ হাজার ৩০০ টাকা, একটি সিএনজিচালিত অটোরিকশার ইঞ্জিন এবং ছয়টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ডাকাতি কাজে ব্যবহূত একটি প্রাইভেট কার আটক করা হয়েছে।