শ্রীমঙ্গলে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে দুদকের মামলার প্রতিবাদে সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মুক্তিযোদ্ধা মো. আছকির মিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার প্রতিবাদে সর্বদলীয় সভা হয়েছে। গতকাল শনিবার শ্রীমঙ্গলের পৌর এলাকার একটি মার্কেটে এ সভা হয়।উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মনিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব, সুশাসনের জন্য নাগরিক—সুজনের উপজেলা সভাপতি অধ্যাপক সাইয়্যিদ মুজীবুর রহমান, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক চেয়ারম্যান এম এ রহিম, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ লুৎফুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মতলিব, মৌলভীবাজার জেলা গণতন্ত্রী পার্টির সদস্য আবদুল আলী প্রমুখ।আছকির মিয়া প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে আনা দুদকের মামলা মিথ্যা। তাঁকে সামাজিকভাবে হেয় করতে মামলাটি করা হয়েছে বলে তিনি দাবি করেন।