শ্রীমঙ্গলে আগুনে ২২ দোকানের মালামাল ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল বৃহস্পতিবার দুপুরে আগুনে সাগরদীঘি সড়কে ২২টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা দুইটার দিকে বিজয়া মার্কেটের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন সারা মার্কেটে ছড়িয়ে পড়ে। আগুনে বন্ধু মেটাল ইন্ডাস্ট্রিজ, সুমন রেফ্রিজারেশন, রাহাত পোলট্রি ফিড অ্যান্ড চিকস, মাহপাড়া ভ্যারাইটিজ স্টোর, হাসান পোলট্রি ফিড অ্যান্ড চিকস, পদ্মা পোলট্রি ফিড অ্যান্ড চিকস, জয়গুরু ফার্মেসি, দিপালী এন্টারপ্রাইজসহ ২২টি দোকানের সব মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে বেলা তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস স্টেশনের ব্যবস্থাপক মো. আশরাফ উদ্দিন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। আগুনে ৫০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করা হচ্ছে।