শ্রীমঙ্গলে আঞ্চলিক সাহিত্য সম্মেলন শেষ হলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দুই দিনব্যাপী বৃহত্তর সিলেটের আঞ্চলিক সাহিত্য সম্মেলন গতকাল রোববার সন্ধ্যায় শেষ হয়েছে। বাংলা একাডেমী এ সম্মেলনের আয়োজন করেছিল। সম্মেলনে অধ্যাপক নৃপেন্দ্র লাল দাশ প্রাচীন ও মধ্যযুগে সিলেটের সাহিত্য, মোহাম্মদ সাদিক সিলেটী নাগরীলিপি, অধ্যক্ষ রসময় মোহান্ত সিলেটের আধুনিক সাহিত্য, কবি ও গবেষক মাহফুজুর রহমান সিলেটের ক্ষুদ্র জাতিসত্তা ও তাদের সাহিত্য শীর্ষক চারটি প্রবন্ধ উপস্থাপন করেন। উপস্থাপিত প্রবন্ধ নিয়ে আলোচনা করেন অধ্যাপক মো. আবদুল খালিক, রফিকুর রহমান লজু, মোস্তাক আহমদ দীন, এস এ মুতাকাব্বির মাসুদ, আকমল হোসেন নিপু, শোয়াইব জিবরান, এ কে শেরাম, অধ্যাপক রণজিৎ সিংহ, জালাল আহমেদ, শুভাশিস সিনহা প্রমুখ।বিজিবি ১৪ ব্যাটালিয়ন দপ্তর মিলনায়তনে গত শনিবার বিকেলে সম্মেলন উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. আবদুস শহীদ।