শ্রীমঙ্গলে আট ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত বুধবার রাতে একটি বাড়িতে ডাকাতি ও চারজনকে গুলি করে আহত করার ঘটনায় বৃহস্পতিবার রাতে পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে গ্রিল কাটার যন্ত্রপাতি ও লোহা নরম করার এক ধরনের পাউডার-জাতীয় কেমিক্যাল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: আনোয়ার হোসেন (৪০), মো. ইউনুছ (৪০), ফারুক মিয়া (৩৫), এরশাদ মিয়া (২৩), শহীদুল ইসলাম (৪৫), আব্বাছ আলী (৪০), শাহীন মিয়া (২৫) ও আলী মিয়া (২৫)। তাঁদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন উপজেলায়।শ্রীমঙ্গল থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সাদেকুর রহমানের বাড়িতে ডাকাতির কথা পুলিশের কাছে স্বীকার করেছেন।এ ছাড়া মামলার বাদী সাদেকুর রহমান ডাকাতদের শনাক্ত করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ্ গতকাল শুক্রবার বিকেলে বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। লুণ্ঠিত মালামাল ও ব্যবহূত আগ্নেয়াস্ত্রটি উদ্ধারের জন্য আসামিদের রিমান্ডের আবেদন করা হবে।