শ্রীমঙ্গলে আন্তজেলা গাড়িচোর দলের তিন সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পুলিশ আন্তজেলা গাড়িচোর দলের তিন সদস্যকে গত বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেল উদ্ধার করে। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, কুমিল্লার সদর উপজেলার কালিয়াজুড়ির হাবিবুর রহমান (৩৫) ও মো. রবিউল আজিম (২৩) এবং ছোটরা নিউ ডিসি রোড এলাকার মো. মহসিন মিয়া (৩১)। উদ্ধার হওয়া অটোরিকশাটির মালিক শ্রীমঙ্গলের জানাউড়া গ্রামের নাসের আহমদ এবং মোটরসাইকেলটির মালিক উপজেলার শাহীবাগ গ্রামের বুলু মিয়া। ৩০ মে রাতে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে যান দুটি চুরি যায়।