শ্রীমঙ্গলে একই স্থানে দুই দলের সমাবেশ আহ্বান, ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ধোবারহাট বাজার এবং এর আশপাশে গতকাল সোমবার ১৪৪ ধারা জারি করা হয়। একই স্থানে একই সময়ে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি এবং আওয়ামী ওলামা লীগ সমাবেশ ডাকায় উপজেলা প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করে।শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) নীহার রঞ্জন নাথ জানান, প্রস্তাবিত নারী উন্নয়ন নীতিমালা বাতিলের দাবিতে ধোবারহাট বাজারে গতকাল বেলা দুইটায় সমাবেশ ডাকে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি। এদিকে কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে একই স্থানে একই সময়ে আওয়ামী ওলামা লীগ সমাবেশ আহ্বান করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়েজ আহাম্মদ বলেন, শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে গতকাল বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ওই বাজার এবং সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।আওয়ামী ওলামা লীগের উপজেলা কমিটির আহ্বায়ক মাওলানা আছাদ উল্ল্যা বলেন, তাঁরা সমাবেশের প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি বাতিল করেছেন।এদিকে প্রতিক্রিয়া জানতে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির কোনো নেতাকে পাওয়া যায়নি।