শ্রীমঙ্গলে কাজে ফিরেছেন চা-শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চা-বাগানের ধর্মঘটী শ্রমিকেরা গতকাল মঙ্গলবার সকালে কাজে যোগ দিয়েছেন। গত সোমবার মধ্যরাতে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যস্থতায় এক বৈঠকে শ্রমিকদের সঙ্গে সমঝোতা হওয়ায় শ্রমিকেরা এ সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।সাতগাঁও চা-বাগানের সহকারী ব্যবস্থাপক হিমালয় সাহা জানান, গত সোমবার সন্ধ্যায় সাতগাঁও ইউনিয়ন পরিষদের কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান রনধির কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহাম্মদসহ নেতৃস্থানীয় শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেন। আলোচনার একপর্যায়ে রাত ১২টায় শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। মঙ্গলবার সকালে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। বৈঠকে উপস্থিত চা-শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সীতারাম অলমিক বলেন, এ ঘটনায় দোষী ব্যক্তিদের উপযুক্ত বিচার করা হবে—এ আশ্বাস পেয়ে শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করেন।