শ্রীমঙ্গলে গানে গানে বাউলসম্রাটকে স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাউলসম্রাট শাহ আবদুল করিমের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গত সোমবার গানের আসর বসানো হয়। ওই আসরে শাহ আবদুল করিমের ভক্ত ও অনুরাগীরা তাঁর গান গেয়ে ও শুনে তাঁকে স্মরণ করেন।
উপজেলার জনতা থিয়েটারের উদ্যোগে পৌর শহীদ মিনার বেদিতে ওই আসর বসানো হয়। আসর চলে রাত আটটা থেকে ১২টা পর্যন্ত। অনুষ্ঠানের উদ্বোধন করেন যুক্তরাজ্যপ্রবাসী সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আশরাফ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক বিকুল চক্রবর্তী। বাউল গানের ওই আসরে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বুলবুল আনাম, সাংবাদিক আহমদ ফারুক মিল্লাদ, প্রণবেশ চৌধুরী, সুমন বৈদ্য প্রমুখ।
চার ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে শুধু শাহ আবদুল করিমের গান পরিবেশন করা হয়। গান গেয়ে শোনান ফকির আবদুল গনি, প্রান্থ আচার্য, বাধন আচার্য, উজ্জ্বল আচার্য, শিমুল তরফদার প্রমুখ।