শ্রীমঙ্গলে চা-নিলাম কেন্দ্রের দাবিতে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবিলম্বে চা-নিলাম কেন্দ্র বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সংবাদ সম্মেলন করেছে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে। গত বুধবার চেম্বার কার্যালয়ে সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পড়ে শোনান মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন। এ সময় সংগঠনের পরিচালক বকসী মিছবাউর রহমান, সৈয়দ সলমান আলী, খায়রুজ্জামান, সৈয়দ মোজামেঞ্চল আলী শরীফ, শওকত আলী খান, নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। চেম্বারের নেতারা অভিযোগ করেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে শ্রীমঙ্গলে চা-নিলাম কেন্দ্র স্থাপনের অবকাঠামোগত সুবিধা নেই বলে অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। অথচ সম্প্রতি চা-বোর্ডের একটি প্রতিনিধিদল সম্ভাব্যতা যাচাই করে শ্রীমঙ্গলে চা-নিলাম কেন্দ্র স্থাপনের পক্ষে মত দিয়েছে। নেতারা বলেন, চা-বাগান মালিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী শ্রীমঙ্গলে চা-নিলাম কেন্দ্র স্থাপনের বিষয়ে একমত পোষণ করেন। চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন বলেন, ‘বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারছি, প্রশাসন ও বাণিজ্য মন্ত্রণালয় বিষয়টি অবহেলার সঙ্গে দেখছে।’ তিনি বলেন, এটা এই অঞ্চলের মানুষের গণদাবি। দাবি পূরণ না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।