শ্রীমঙ্গলে চা-বাগান শ্রমিকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেশনে নিম্নমানের আটা দেওয়ার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর চা-বাগানের শ্রমিকেরা গতকাল বৃহস্পতিবার ছয় ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন।মির্জাপুর চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি নিরঞ্জন লোহার জানান, চা-বাগানে শ্রমিকদের রেশনে খাওয়ার অনুপযোগী আটা দেওয়া হয়। এ জন্য ১৯ মে বাগানের ব্যবস্থাপকের কাছে অভিযোগ করার পরও গত বুধবার শ্রমিকদের নিম্নমানের আটা দেওয়া হয়। এর প্রতিবাদে বাগানের শ্রমিকেরা সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত কাজে যোগ দেননি। চা-বাগানের ৬৮৬ জন চা-শ্রমিক এ কর্মবিরতি পালন করেন।