শ্রীমঙ্গলে চা-বাগানে গৃহবধূ খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদনাছড়া চা-বাগান থেকে গতকাল রোববার দুপুরে গৃহবধূ মিনতি কালেঙ্গার (৩৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মিনতি ওই চা-বাগানের শ্রমিক সঞ্জু কালেঙ্গার স্ত্রী। ঘটনার পর থেকে সঞ্জু পলাতক। পুলিশ জানায়, রোববার ভোরে পারিবারিক কলহের কারণে মিনতি খুন হয়েছেন। মিনতির মেয়ে শেফালী (১৪) জানায়, ‘মা-বাবা সব সময় ঝগড়া করতেন। ঘটনার সময় আমরা পাঁচ ভাইবোন পাশের কক্ষে ঘুমিয়েছিলাম। ভোরে শব্দ শুনে মা-বাবার কক্ষে গিয়ে দেখি বিছানায় মায়ের গলাকাটা লাশ। বাবা ঘরে নেই।’