শ্রীমঙ্গলে চার শতাধিক শিশুশিক্ষার্থীকে উপকরণ সহায়তা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল শনিবার ৪৫২ শিশুশিক্ষার্থীর প্রত্যেকের মধ্যে একটি ফ্লাস্ক, দুই জোড়া পোশাক, টিফিন বক্স, গ্লাস, একটি কম্বল, বিছানার চাদর, বালিশ, গায়ের চাদর, ঘুমানোর পোশাক, স্কুলব্যাগসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।কানাডার ‘স্লিপিং চিলড্রেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’ নামের একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা এগুলো বিতরণ করেছে। এতে সহযোগিতা করেছে রোটারি ক্লাব অব ঢাকা।গতকাল শনিবার শ্রীমঙ্গল কলেজ সড়কে রোটারি ক্লাব কার্যালয়ে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছয় থেকে ১২ বছর বয়সের নির্বাচিত ২২৬ শিশুর মধ্যে এসব বিতরণ করা হয়েছে। কানাডার স্লিপিং চিলড্রেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের দলনেতা ডাগ মার্ক ডোগান বলেন, এ বছর বাংলাদেশে ছয় হাজার বঞ্চিত শিশুশিক্ষার্থীকে উপকরণ দেওয়া হচ্ছে।