শ্রীমঙ্গলে চোরাই অটোরিকশাসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা গতকাল বুধবার ভোরে হবিগঞ্জের বাহুবল উপজেলার আলিফ সোবহান কলেজের সামনে থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাসহ দুজনকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মৌলভীবাজারের রাজনগর উপজেলার শাহপুর গ্রামের মো. শহিদ মিয়া (৩০) ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কাওসার নগর গ্রামের মো. হেলাল মিয়া (২৭)।র‌্যাব সূত্র জানায়, গত সোমবার রাতে মৌলভীবাজারের রাজনগর উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা মো. অলিউর রহমানের বাড়ি থেকে এ অটোরিকশাটি চুরি হয়েছিল। অটোরিকশার মালিক অলিউর পরদিন র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্পে এ ব্যাপারে অভিযোগ করেন।র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী পরিচালক এসএসপি মো. জাকির হোসেন জানান, জিজ্ঞাসাবাদে তাঁরা অটোরিকশাটি বিক্রির উদ্দেশ্যে চুরি করেছেন বলে স্বীকার করেছেন। শহিদ সিলেট ও মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় দীর্ঘদিন থেকে অটোরিকশা চুরি করে বিক্রি করছিলেন। শহিদের বিরুদ্ধে মৌলভীবাজারের রাজনগর থানায় দুটি এবং সিলেটের বালাগঞ্জ থানায় দুটি অটোরিকশা চুরির মামলা রয়েছে।