শ্রীমঙ্গলে ছাত্রদলের সভাপতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হক তরফদারকে গতকাল শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি।জানা গেছে, আশুগঞ্জ-কৈলাশটিলা গ্যাস সরবরাহ পাইপলাইন রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) ২০০৫ সালের ১৮ মার্চ তেল চুরির অভিযোগে একটি মামলা করে। ওই মামলায় গত ২৫ নভেম্বর রায় দিয়েছেন মৌলভীবাজারের বিচারিক হাকিম আদালত। এতে নিয়ামুল হককে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ্ বলেন, নিয়ামুল হক দীর্ঘদিন পলাতক ছিলেন। গতকাল সন্ধ্যায় পৌর এলাকার কলেজ রোড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।