শ্রীমঙ্গলে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গতকাল শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ও ভূনবীর ইউনিয়নে পৃথক সংঘর্ষে ১৬ জন আহত হয়েছেন।পুলিশ ও এলাকাবাসীর কয়েকজন জানান, উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা মুকিত মিয়া ও প্রতিবেশী সায়েদুল মিয়ার মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ চলছে। গতকাল দুপুরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় দুই পক্ষের সাতজন আহত হন।সায়েদুল মিয়ার ভাগনে মতিন মিয়া বলেন, দায়ের কোপে তাঁদের পক্ষের হেলাল মিয়া, আবদুল মালিক, মোসাহিদ মিয়া ও সায়েদুল মিয়া গুরুতর আহত হন।অন্যদিকে মুকিত মিয়ার ভাই কুটি মিয়া প্রথম আলোকে বলেন, সংঘর্ষের সময় প্রতিপক্ষের দায়ের কোপে মুকিত মিয়া, মকছদ মিয়া ও ফারুক মিয়া গুরুতর আহত হয়েছেন।এদিকে গতকাল বিকেলে উপজেলার শাসন গ্রামে জাকির মিয়া ও সামছু মিয়ার পরিবারের মধ্যে সংঘর্ষে দুই পক্ষের নয়জন আহত হয়েছেন।কয়েকজন গ্রামবাসী জানান, এ দুটি পরিবারের মধ্যে জমি নিয়ে মামলা চলছে। এর জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, দুটি ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।