শ্রীমঙ্গলে টিলায় ফাটল বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর চা-বাগানে আকস্মিক ফাটলের কারণে দক্ষিণ টিলার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। গতকাল সকাল থেকে বাগানের ব্যবস্থাপকের উপস্থিতিতে তাদের স্থানান্তরের কাজ শুরু হয়।দুপুরে মির্জাপুর চা-বাগানে গিয়ে দেখা গেছে, কয়েকজন করণিক (ক্লার্ক) ও শ্রমিক সর্দাররা ঝুঁকিপূর্ণ দক্ষিণ টিলার ওপর এবং চারপাশের ঢালে বসবাসরত শ্রমিকদের সরানোর চেষ্টা করছেন। কিন্তু শ্রমিকেরা নিজেদের বাড়িঘর ছেড়ে অন্য কোথাও যেতে রাজি হচ্ছেন না।নাম প্রকাশে অনিচ্ছুক চা-বাগানের একজন করণিক জানান, বেলা আড়াইটা পর্যন্ত বেশি ঝুঁকিপূর্ণ নয়টি পরিবারকে বুঝিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তিনি বলেন, শ্রমিকেরা তাঁদের বাড়িঘর ছেড়ে যেতে রাজি না হওয়ায় এ কাজে যথেষ্ট বেগ পেতে হচ্ছে।