শ্রীমঙ্গলে ট্রাকচাপায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছেন। উপজেলার সদর ইউনিয়নের মৌলভীবাজার পল্লী বিদ্যু ৎ সমিতির কার্যালয়ের সামনে ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন: রিকশাচালক হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সমারগাঁও গ্রামের মো. মোত্তাকিন (৩৫) এবং রিকশার আরোহী শ্রীমঙ্গল উপজেলার টিকরিয়া গ্রামের আবদুল হামিদ (৩৮)।পুলিশ জানায়, শ্রীমঙ্গল উপজেলা সদর থেকে রিকশাযোগে আবদুল হামিদ টিকরিয়ায় গ্রামের বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-০২৫৬) রিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ জানান, এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।