শ্রীমঙ্গলে তরুণীর লাশ হস্তান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়ায় নিহত তরুণী রেজিনা কন্দের (১৯) লাশ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গত বুধবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে। পরে বিজিবি তাঁর লাশ পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ ময়নাতদন্ত শেষে রেজিনার লাশ পরিবারের কাছে দেয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান মজুমদার জানান, ওই দিনই এ ব্যাপারে রেজিনার বাবা ধনু কন্দ একটি হত্যা মামলা করেছেন।১৯ এপ্রিল উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা-বাগানের ভারত সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে রেজিনার বস্তাবন্দী দ্বিখণ্ডিত লাশ পাওয়া যায়। বিজিবি-বিএসএফ কোম্পানি পর্যায়ের পতাকা বৈঠকের পর লাশটি নো-ম্যানস-ল্যান্ডের ভারত অংশে থাকায় বিএসএফ লাশ নিয়ে যায়।