শ্রীমঙ্গলে তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সিএনজিচালিত একটি অটোরিকশাসহ পালানোর সময় গতকাল শুক্রবার বিকেলে নাসির খান, সাজু হোসেন ও এমদাদ খাঁ নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়। অটোরিকশাটি সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার থেকে গত বৃহস্পতিবার রাতে ছিনতাই করা হয়েছিল। শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল আহমেদ জানান, এ ঘটনায় ছাতক থানায় মামলা হয়েছে। আসামিদের ওই থানায় পাঠানো হয়েছে।