শ্রীমঙ্গলে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট চা-বাগানে গত বুধবার দুর্বৃত্তদের গুলিতে একজন আদিবাসী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম জুয়েল দেববর্মা (৪৫)। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজঘাট চা-বাগানের ২ নম্বর শ্রমিক লাইনের বাসিন্দা প্রেমা কন্দের বাসার সামনে বুধবার রাতে দুজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত জুয়েল দেববর্মাকে পর পর দুটি গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তারা দ্রুত ভারত সীমান্তবর্তী বর্মাছড়া চা-বাগানের দিকে পালিয়ে যায়। সূত্র জানায়, নিহত ব্যক্তির প্রকৃত নাম মণিকান্ত দেববর্মা। তিনি ভারতের নাগরিক। এ দেশে তিনি জুয়েল দেববর্মা নামে পরিচিত। রাজঘাট চা-বাগানে দুলাল শুক্লবৈদ্যের বাড়িতে তিনি থাকতেন।শ্রীমঙ্গল থানার ওসি মো. আবদুল্লাহ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।