শ্রীমঙ্গলে ধানখেত থেকে অজগর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ইছবপুর গ্রামে ধানখেত থেকে গতকাল সোমবার সকালে একটি বিশাল অজগর সাপ উদ্ধার করা হয়েছে। সাপটিকে শ্রীমঙ্গল মিনি চিড়িয়াখানায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিড়িয়াখানা সূত্র জানায়, সোমবার সকাল নয়টার দিকে ইছবপুর গ্রামের খেতে ধান কাটার সময় কৃষকেরা অজগরটি দেখতে পান। একজন কৃষক মুঠোফোনে জানালে এটি উদ্ধার করা হয়। মিনি চিড়িয়াখানার প্রতিষ্ঠাতা সিতেশ রঞ্জন দেব বলেন, অজগরটি ১৫ ফুট লম্বা। এর ওজন ৩১ কেজি। গ্রামবাসীর লাঠির আঘাতে আহত হওয়ায় অজগরটিকে চিড়িয়াখানায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি জানান, অজগরটি সুস্থ হয়ে উঠলে আগামী ১ সেপ্টেম্বর এটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে।