শ্রীমঙ্গলে নাট্য উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধন করা হয়েছে। শ্রীমঙ্গল থিয়েটারের ৩৪ বছরে পদার্পণ উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মহসিন অডিটরিয়ামে নাট্য উৎসবের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল থিয়েটারের আহ্বায়ক আবু সুলতান মো. ইদ্রিছ। বক্তব্য দেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য অনিরুদ্ধ ধর, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আহমদ রিয়াজ প্রমুখ। প্রথম দিন আগন্তুক থিয়েটার মঞ্চস্থ করে অন্ধকারের মিথেন নাটক। উৎসবে তিনটি নাট্যদল অংশ নিচ্ছে।