শ্রীমঙ্গলে পাখি শিকারের ২৮০০ ফুট জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাইল হাওরের মির্জাপুর ও বৌলাশির এলাকা থেকে গত সোমবার ভোরে পাখি শিকারের দুই হাজার ৮০০ ফুট জাল জব্দ করা হয়েছে। জালে আটকা পড়া নয়টি পাখি ওই দিন সন্ধ্যায় হাওরের চাপিলা বিলে মুক্ত করা হয়। বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এ কে এম আজহারুল ইসলাম জানান, সোমবার ভোরে শ্রীমঙ্গলের মিনি চিড়িয়াখানার প্রতিষ্ঠাতা সীতেশ রঞ্জন দেবের সহযোগিতায় বন বিভাগ ও পুলিশ যৌথ অভিযানে চালিয়ে ওই জাল জব্দ করে। এ সময় জালে আটকা পড়া নয়টি পাখিও উদ্ধার করা হয়। সোমবার সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোল্লা রেজাউল করিম, সীতেশ রঞ্জন দেব ও রেঞ্জ কর্মকর্তা মো. আজহারুল ইসলাম পাখিগুলো মুক্ত করেন। পরে জব্দ করা জাল পোড়ানো হয়।