শ্রীমঙ্গলে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শহরশ্রী গ্রামে গত রোববার রাতে বিএনপির মির্জাপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. সুফি মিয়ার বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুট করে। এ ঘটনায় গতকাল সোমবার বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সদর ইউনিয়নের মুসলিমবাগ আবাসিক এলাকার মোহাম্মদ আলী (২৫), উত্তর ভাড়াউড়া গ্রামের আনোয়ার হোসেন (২৪), খাসগাঁও গ্রামের মো. জুয়েল মিয়া (২২), উত্তর পাচাউন গ্রামের বিকাশ দেব (২৩) ও পৌর এলাকার হবিগঞ্জ সড়কের মো. সুমন মিয়া (২২)।