শ্রীমঙ্গলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের সামনে থেকে আজ বুধবার সকালে র‍্যালি বের হয়। শ্রীমঙ্গল, ১১ জুলাই, ২০১৮। ছবি: প্রথম আলো
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের সামনে থেকে আজ বুধবার সকালে র‍্যালি বের হয়। শ্রীমঙ্গল, ১১ জুলাই, ২০১৮। ছবি: প্রথম আলো

‘পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার’—এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। আজ বুধবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‍্যালি বের হয়। পরিবার পরিকল্পনা কার্যালয় এর আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোবাশ্বেরুল ইসলামের সভাপতিত্বে র‌্যালিটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার উপজেলা পরিষদের সামনে এসে তা শেষ হয়। পরে জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব।

আলোচনা সভায় বক্তারা বলেন, জনসংখ্যা বৃদ্ধি দেশের জন্য বড় সমস্যা। এই সমস্যা নিরসনে সরকার কাজ করছে। কিন্তু একা সরকারের পক্ষে দেশের জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জনসংখ্যা নিয়ন্ত্রণে সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। এ সময় বক্তব্য দেন ভুনবীর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চেরাগ আলী, মেডিকেল অফিসার রঞ্জন চন্দ্র দাশ, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থ প্রমুখ।