মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বর্ণ ব্যবসায়ী বাবুল দেবনাথ হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ী সমিতি শহরে মৌন মিছিল করেছে। এর আগে স্থানীয় নতুন বাজারের সোনার বাংলা মার্কেটে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সোনার বাংলা মার্কেটের সভাপতি গোফরান আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ লুত্ফর রহমান, সহসভাপতি মোবাশ্বির আলী, যুগ্ম সম্পাদক শামীম আহমেদ, প্রচার সম্পাদক আক্তার হোসেন, মোস্তফা মিয়া, নিহতের বাবা জওহর লাল দেবনাথ প্রমুখ।বক্তারা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। সমাবেশ শেষে একটি মৌন মিছিল বের করা হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।গত রোববার রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে রাতে সোনার বাংলা মার্কেটের মা মণি জুয়েলার্সের মালিক বাবুল দেবনাথ (৩৫) দুর্বৃত্তদের হাতে নিহত হন।