শ্রীমঙ্গলে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, দুজনকে কুপিয়ে জখম
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা সদর ইউনিয়নের বিরাইমপুরে গত সোমবার গভীর রাতে চাল ব্যবসায়ী আবদুল হকের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা দুজনকে কুপিয়ে জখম ও ছয় লাখ টাকার মালামাল লুট করেছে বলে জানা গেছে।
আবদুল হক জানান, সোমবার দিবাগত রাত তিনটার দিকে ছয়-সাতজনের একদল ডাকাত বাড়ির রান্নাঘরের জানালা ভেঙে ঘরে ঢোকে।
পরে ডাকাতেরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিমিঞ্চ করে একটি ঘরে আটকে রাখে। পরে তারা এক লাখ টাকা, নয় ভরি স্বর্ণালংকার ও ছয়টি মুঠোফোন লুট করে।
বাধা দিতে গেলে ডাকাতেরা তাঁকে ও তাঁর ছেলে লিটনকে কুপিয়ে জখম করে। লিটনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবদুল হক শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) মোহামঞ্চদ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, পুলিশ মঙ্গলবার (গতকাল) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে এখনো মামলা হয়নি