শ্রীমঙ্গলে বড় ভাইকে হত্যার অভিযোগে ছোট ভাই গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বড় ভাই উদয় ভূঁইয়াকে হত্যার অভিযোগে ছোট ভাই লক্ষ্মণ ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার দেওরাছড়া চা-বাগান থেকে গত শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় রক্তমাখা একটি দা উদ্ধার করা হয়েছে।গত বুধবার রাতে উপজেলার কালীঘাট ইউনিয়নের খাইছড়া চা-বাগানে নিজের ঘরে কুপিয়ে হত্যা করা হয় উদয় ভূঁইয়াকে (৪৫)। এ সময় তাঁর মেয়ে শাপলা (১১) আহত হয়। এ ঘটনায় নিহত উদয়ের স্ত্রী মিনা বুধবার রাতেই ছোট ভাই লক্ষ্মণকে আসামি করে শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা করেন।শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ জানান, শুক্রবার রাত সাড়ে ১২টায় লক্ষ্মণকে দেওরাছড়া চা-বাগান থেকে গ্রেপ্তার করা হয়েছে। ভাইকে খুনের কথা তিনি স্বীকার করেছেন। রোববার (আজ) তাঁকে আদালতে পাঠানো হবে।