শ্রীমঙ্গলে মাছের খামারে দুর্বৃত্তদের হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ গ্রামসংলগ্ন হাইল হাওর এলাকায় রাজা ফিশারিজে গতকাল বুধবার দুপুরে একদল দুর্বৃত্ত হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা খামারের তিন টন মাছ লুট করে নিয়ে গেছে।রাজা ফিশারিজের ব্যবস্থাপক রতন চন্দ্র দাশ জানান, গতকাল সকালে খামারের সব পুকুর থেকে মাছ ধরে বিক্রির জন্য ওজন করে রাখা হচ্ছিল। এ সময় দুপুর সাড়ে ১২টার দিকে ছামিন মিয়া, আদিল মিয়া ও ফয়ছল মিয়ার নেতৃত্বে ২৫-৩০ জনের একদল দুর্বৃত্ত খামারে হামলা চালায়।শ্রীমঙ্গল থানার ওসি মো. আবদুল্লাহ বলেন, এ ঘটনায় রতন চন্দ্র মামলা করেছেন। এ ঘটনায় ফয়ছল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।