শ্রীমঙ্গলে মাদ্রাসাছাত্রীকে নির্যাতন, যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রেম নিবেদনে ব্যর্থ হয়ে উপজেলার ভূনবীর ইউনিয়নের এক মাদ্রাসাছাত্রীকে (১৭) নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আসামি হাবিব উল্লাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা গত শুক্রবার রাতে আটক করেছেন। তাকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর বাবা মেয়েকে নির্যাতনের অভিযোগে হাবিবকে আসামি করে শ্রীমঙ্গল থানায় মামলা করেছিলেন। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ্ গত শনিবার বিকেলে বলেন, র্যাব হাবিবকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করেছে। মেয়েটির বাবা বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।