শ্রীমঙ্গলে মেছো বাঘের চারটি বাচ্চা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রান্নাঘরের সিলিংয়ের ওপর থেকে মেছো বাঘের চারটি বাচ্চা উদ্ধার করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গলের রামনগর মণিপুরী বস্তির নিকেল চন্দ্র মালাকারের রান্নাঘরের সিলিংয়ের ওপর থেকে বাচ্চাগুলো পাওয়া গেছে। বাচ্চাগুলো বন বিভাগের বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের হেফাজতে রয়েছে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল রেঞ্জ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন মেছো বাঘের বাচ্চাগুলোকে উদ্ধার করে শ্রীমঙ্গল কার্যালয়ে নিয়ে যান। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা সাহেব আলী মিয়া গতকা