শ্রীমঙ্গলে ম্যালেরিয়ায় আক্রান্তের হার কমছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ ও প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে গতকাল শনিবার দিনব্যাপী ওই কর্মশালার উদ্বোধন করেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজীবুস শহীদ। ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উদ্যোগে আয়োজিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা রত্নদীপ বিশ্বাস। এ সময় বক্তব্য দেন ব্র্যাক মৌলভীবাজার জেলা শাখার ব্যবস্থাপক মো. মোশাররফ হোসেন, উপজেলা ব্যবস্থাপক হযরত আলী, প্রথম আলোর শ্রীমঙ্গল প্রতিনিধি বিশ্বজ্যোতি চৌধুরী প্রমুখ। মো. মোশাররফ হোসেন বলেন, ২০০৮ সালে শ্রীমঙ্গলে ম্যালেরিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল এক হাজার ৩৬২ জন। এ উপজেলায় চলতি বছরের নভেম্বর পর্যন্ত ম্যালেরিয়া রোগী পাওয়া গেছে ১০৬ জন।