শ্রীমঙ্গলে যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারসহ ২৩ দফা দাবিতে সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার চৌমোহনায় যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার, মুক্তিযুদ্ধের চেতনা ও ১৪ দলের ২৩ দফা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক সাইয়্যিদ মুজীবুর রহমানের সভাপতিত্বে ও তাপস কুমার ঘোষের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন অর্ধেন্দু কুমার দেব, সৈয়দ আমিরুজ্জামান, মো. তহিরুল ইসলাম, মমিনুল ইসলাম, আবদুর রহিম প্রমুখ।মানববন্ধনে অংশ নেন পৌর আওয়ামী লীগের সভাপতি সাহাদাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জিল্লুল আনাম চৌধুরী, মো. নাজিম উদ্দিন, যুবলীগের সভাপতি আলতাফ হোসেন, উপজেলা ছাত্রমৈত্রীর আহ্বায়ক সুস্ময় কুমার দাশ, শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখার আহ্বায়ক সৌরভ ঘোষ প্রমুখ।