শ্রীমঙ্গলে যুবকের লাশ উদ্ধার মায়ের দাবি, ছেলেকে হত্যা করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর-আথানগিরি সড়কের মাধবপুর গ্রামে একটি কালভার্টের নিচে পানি থেকে গতকাল রোববার বিকেলে পুলিশ বকুল মিয়া (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে।নিহত বকুল মিয়ার মায়ের দাবি, শনিবার রাতের কোনো এক সময় তাঁকে হত্যা করা হয়েছে। বকুলের বাড়ি উপজেলার মির্জাপুর ইউনিয়নের ভবানপুর গ্রামে।বকুল মিয়ার মা জমিলা বেগম জানান, বকুল গতকাল শনিবার বিকেলে বাড়ির গাছের কয়েকটি কাঁঠাল নিয়ে পার্শ্ববর্তী শহরের শ্রীপাচাউন বাজারে বিক্রি করতে যান। সন্ধ্যায় পরিবারের জন্য প্রতিদিনের বাজার-সদাই করে ভাগনে রাসেলের কাছে বাজারের ব্যাগ দিয়ে বাড়িতে পাঠান। রাতে বকুল বাড়ি ফেরেননি।গতকাল দুপুরে লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি ছেলের লাশ শনাক্ত করেন।