শ্রীমঙ্গলে শিশুকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের মধ্য লইয়ারকুল গ্রামে আবদুল মিয়া (৯) নামের এক শিশুকে জবাই করে হত্যা করা হয়েছে। আবদুল লইয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।
পুলিশ জানায়, মধ্য লইয়ারকুল গ্রামের মো. আকবর মিয়ার ছেলে আবদুলের লাশ গ্রামের ধানখেত থেকে গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে উদ্ধার করা হয়েছে। প্রতিবেশী আবদুল মালেকের বাড়ির গাছ থেকে সুপারি চুরির দায়ে তাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) মিহির রঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আবদুলের মা শরিফা বেগম শ্রীমঙ্গল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় তিনি প্রতিবেশী আবদুল মালেককে (৫০) আসামি করেছেন। পুলিশ বৃহস্পতিবার রাতেই মালেককে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার সকালে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।