শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট চা-বাগানে আজ রোববার দুপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও আটজন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা-বাগানের বাসিন্দা অর্জন বুনারজি (৩২) ও কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামের মো. মুসলিম মিয়া (২৪)।
পুলিশ জানায়, শ্রীমঙ্গল উপজেলার নিরালা পানপুঞ্জি থেকে যাত্রী নিয়ে একটি জিপ গাড়ি শ্রীমঙ্গল পৌর শহরে যাচ্ছিল। দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গল-কালীঘাট চা-বাগান সড়কে জালালাবাদ গ্যাস কার্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে জিপটি সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে অর্জুন ও মুসলিম মারা যান। আর আহত আটজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ দুর্ঘটনায় দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।