শ্রীমঙ্গলে সমাবেশ সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার হাজি মুখলেছুর রহমান কলেজের অধ্যক্ষ ননী গোপাল রায়কে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল সোমবার সমাবেশ করেছেন ছাত্র-শিক্ষক ও অভিভাবকেরা। গত ২৫ সেপ্টেম্বর কলেজের পরিচালক আবদুর রহিম কলেজের সামনে অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
গতকাল দুপুরে শ্রীমঙ্গলের চৌমোহনা চত্বরে সর্বস্তরের ছাত্র-শিক্ষক ও জনতার ব্যানারে আয়োজিত ওই সমাবেশে বক্তব্য দেন শিক্ষক মনসুর ইকবাল, সায়েক আহমদসহ আবদুর রহমান, আমিনুর রহমান, ছাত্র ইউনিয়নের নেতা জাবেদ ও হাসান। পরে আবদুর রহিমের কুশপুত্তলিকা পোড়ান বিক্ষুব্ধ ছাত্ররা।
চৌমোহনা চত্বরে সমাবেশ করায় প্রায় দেড় ঘণ্টা মৌলভীবাজার-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।