শ্রীমঙ্গলে সূর্যমণি দেবের সঞ্চরণসভা ও গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত শুক্রবার সন্ধ্যায় ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা কমরেড সূর্যমণি দেবের জন্মশতবর্ষ উপলক্ষে এক সঞ্চরণসভা এবং তাঁর জীবন ও কাজের ওপর সংকলিত সূর্যমণি দেব—জন্মশতবর্ষ শ্রদ্ধাঞ্জলি বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সনাক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে জন্মশতবর্ষ উদ্যাপন পরিষদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খ্যাতনামা লেখক ও ভাষাবিজ্ঞানী হায়াৎ মামুদ। বিশেষ অতিথি ছিলেন সাহিত্য প্রকাশের কর্ণধার ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক এবং মুক্তিযুদ্ধের ইতিহাস রচয়িতা তাজুল মোহামঞ্চদ। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক সাইয়্যিদ মুজীবুর রহমান। উদ্যাপন পরিষদের সদস্যসচিব কমলকলি চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য দেন দীপঙ্কর মোহান্ত, কবি ও গবেষক অধ্যাপক নৃপেন্দ্র লাল দাশ, মৌলভীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুল খালিক, কবি শহীদ সাগ্নিক, এ এম ইয়াহিয়া মুজাহিদ, মনোজ বিকাশ দেবরায়, গোপাল দেব চৌধুরী, প্রকাশ কান্তি চৌধুরী প্রমুখ। পরে উদীচী ও শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমির শিল্পীরা সংগীত পরিবেশন করেন।